অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ১১ দলীয় প্রতিনিধিদল তেহরানে পৌঁছেছেন। শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টার দিকে তারা ইরানে পৌঁছান।
বাংলাদেশ সময় দুপুর পৌনে ১টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক প্রতিনিধিরা তেহরানের গ্র্যান্ড মুসল্লায় সমবেত হয়েছেন। সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ রাখা হয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর বরাত দিয়ে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, বাংলাদেশের প্রতিনিধিদলের ১০ সদস্য গ্র্যান্ড মুসল্লায় উপস্থিত রয়েছেন এবং তারা জানাজা অনুষ্ঠানে অংশ নেবেন।
জানা গেছে, শনিবার আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আগামী ৯ জুলাই তার জন্মস্থান উত্তর-পূর্ব ইরানের মাশহাদে তাকে দাফন করা হবে। জানাজা শেষে বাংলাদেশি প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।
আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় তিনি শাহাদাতবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
আর/

