ইরানে সাম্প্রতিক হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নিহত, আহত ২৬০

দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক হামলায় আহত ২৬০ জনের বেশি; নিহতদের পরিবারকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস ইরান সরকারের।

by ABDUR RAHMAN
ইরানে সাম্প্রতিক হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। একই সঙ্গে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় এখন পর্যন্ত ২৬০ জনের বেশি মানুষ আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন
banner

বুধবার (১৫ জুলাই) ইরানের সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতি এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এক্সে দেওয়া এক পোস্টে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। তিনি বলেন, সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সর্বোচ্চ সামর্থ্য নিয়ে থাকবে। তাঁর ভাষায়, দক্ষিণ ইরান দেশের প্রাণকেন্দ্র এবং এই অঞ্চল জাতির গুরুত্বপূর্ণ অংশ।

এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেন কেরমানপুর জানান, সাম্প্রতিক হামলায় আহতদের মধ্যে অন্তত ছয়জন শিশু রয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে উল্লেখ করেন তিনি।

একই সময়ে ইরানের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইলাম, সিস্তান ও বেলুচিস্তান, হোভেইজা, চাবাহার, কেশম ও হেঙ্গাম দ্বীপ এবং বন্দর আব্বাসসহ বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় একটি সেনা ব্যারাকে সাতজন ইরানি সেনা সদস্য নিহত হওয়ার খবরও প্রকাশিত হয়েছে।

অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালির আশপাশ ও ইরানের উপকূলীয় এলাকায় কয়েক ঘণ্টাব্যাপী অভিযানে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌ-সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই সময়ে ইরানও বাহরাইন, কুয়েত ও জর্ডানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে।

তবে ইরানের দাবি করা বেসামরিক হতাহতের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ