গুরুতর অসুস্থ ফেনীর প্রবীণ মুহাদ্দিস আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব, দোয়া কামনা

by Hasan Al-Mahmud

ফেনীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম আল-হোসাইনিয়া ওলামা বাজার মাদ্রাসার মুহতামিম ও প্রবীণ মুহাদ্দিস আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি মাদ্রাসায় অবস্থান করছেন এবং চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন।

আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব দীর্ঘ ৭০ বছরেরও বেশি সময় ধরে হাদিসের দরস দিয়ে আসছেন। এর মধ্যে ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি শাইখুল হাদিসের দায়িত্ব পালন করছেন। তিনি শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দীর (রহ.) শাগরিদ আল্লামা আবদুল ওয়াদুদ সন্দ্বীপীর (রহ.) ছাত্র।

বিজ্ঞাপন
banner

তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ রোগমুক্তি কামনায় দেশবাসী, বিশেষ করে আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দোয়া চেয়েছেন তাঁর ছেলে ও ওলামা বাজার মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা নূরুল্লাহ নূরী।

মহান আল্লাহর দরবারে আল্লামা শাহ নূরুল ইসলাম আদীবের দ্রুত সুস্থতা, পূর্ণাঙ্গ আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

banner

এ জাতীয় আরো সংবাদ