অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
ঈদুল আজহা উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে দিনভর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শহীদ পরিবারের বাসায় গিয়ে তাদের খোঁজখবর নেন দলটির নেতারা।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে নেতারা শহীদ পরিবারের সদস্যদের ঈদের শুভেচ্ছা জানান এবং তাদের হাতে নগদ অর্থসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন।
ঢাকা মহানগরীতে এই কার্যক্রমে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।
তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের নায়েবে আমির শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, ড. আব্দুল মান্নান, সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান, ডাকসু ভিপি আবু সাদিক কায়েম এবং সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনসহ আরও অনেকে।
সকালে নেতারা পল্টন এলাকায় শহীদ কামাল মিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে যাত্রাবাড়ী এলাকায় শহীদ আসলাম, শহীদ আরিফ, শহীদ শাহাদাত হোসেন শাওন, শহীদ জিহাদ ও শহীদ জাহাঙ্গীর আলমের পরিবারের খোঁজখবর নেন।
এছাড়া কুতুবখালী এলাকায় শহীদ নাঈম হাওলাদার, শহীদ শাকিল ও শহীদ নাছির উদ্দিনের বাসায় যান নেতারা। পরে মোকাররম মসজিদ শেখদী এলাকায় শহীদ নুর হোসেন, শহীদ জিহাদ হোসেন, শহীদ আহমদ আবদুল্লাহ, শহীদ জাহাঙ্গীর খাঁ, শহীদ রবিন মিয়া ও শহীদ আব্দুল হান্নানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।
এ সময় নেতারা শহীদ পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা ও সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
আর/

