আওয়ামী এমপি সানজিদার দেশত্যাগে নিষেধাজ্ঞা

by AMIRUL ISLAM

ঢাকা-৪ আসনের সাবেক এমপি সানজিদা খানমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আজ রবিবার (১ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

বিজ্ঞাপন
banner

দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন এ আবেদন করেন। আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। সানজিদা খানম দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ