দলত্যাগ করলেন ইসলামী আন্দোলনের আলোচিত প্রার্থী হাজী ইব্রাহীম

by AMIRUL ISLAM

রাজনৈতিক বৈশিষ্ট্য অর্জন করা পর্যন্ত দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী মো. ইব্রাহীম।

গতকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

বিজ্ঞাপন
banner

তিনি লেখেন, আপাতত (দলটি রাজনৈতিক বৈশিষ্ট্য অর্জন করা পর্যন্ত) ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নিলাম।

আগের এক পোস্টে মো. ইব্রাহীম বলেন, ঢাকা-৫ আসনের জনগণ কোনো ভুল করেননি, বরং দলীয়ভাবে করা একটি রাজনৈতিক ভুলের জবাবই তারা দিয়েছেন। কোনো অভিযোগ ছাড়াই জনগণের সিদ্ধান্তকে শ্রদ্ধার সঙ্গে মেনে নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

একই সঙ্গে যারা তার ওপর আস্থা রেখে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান মো. ইব্রাহীম।

আরেক পোস্টে মো. ইব্রাহীম বলেন, ইসলামী আন্দোলনের তৃণমূল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ। তাদের অনেকেই নিঃস্বার্থভাবে রাতদিন পরিশ্রম করেছেন। দিনমজুর ও শ্রমজীবী মানুষেরা সবকিছু ফেলে রেখে রাত জেগে কাজ করেছেন। তৃণমূলের প্রতিটি নেতাকর্মী তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন এবং এই ত্যাগের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন।

মো. ইব্রাহীম আরো বলেন, প্রস্তুতি ও কাজ অনুযায়ীই তারা ফল পেয়েছেন। এ নিয়ে কোনো দুঃখ, আক্ষেপ বা অভিযোগ নেই। তবে ভবিষ্যতের জন্য সুস্পষ্ট প্রস্তুতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, দ্বীন প্রতিষ্ঠার সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে লক্ষ লক্ষ মানুষের শ্রম, ঘাম ও স্বপ্ন জড়িয়ে আছে। এ সংগঠনকে এগিয়ে নিতে ৩০০ টাকার একটি স্টাম্পে নিজের জীবন, সময় ও সম্পদ সংগঠনের নামে লিখে দিতে তিনি প্রস্তুত, তবে শর্ত হচ্ছে ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট রূপরেখা ও লক্ষ্য নির্ধারণ। স্পষ্ট পরিকল্পনা ছাড়া আর এক দিনও এগোনো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ