ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার অভিযোগ তুলে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী গণমাধ্যমগুলো। প্রতিবেদনে দাবি করা হয়েছে, মোদি সরকারের সময়ে রাজধানী নয়াদিল্লি ক্রমেই অপরাধের অভয়ারণ্যে পরিণত হচ্ছে।
প্রকাশিত তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারির প্রথম ১৫ দিনেই নয়াদিল্লি থেকে ৮০০ এর বেশি ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এর মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি, যা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, রাজধানী থেকে প্রায় ৮ শতাংশ প্রাপ্তবয়স্ক এবং ১০ শতাংশ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় প্রশাসনিক ব্যর্থতা ও অবহেলা দায়ী। পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন গড়ে ৬০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হচ্ছেন, যার মধ্যে অন্তত ১৬ জন শিশু রয়েছে।
২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যে নয়াদিল্লিতে প্রতিবছর গড়ে প্রায় ১৩ হাজার নারী এবং ৪ হাজার অপ্রাপ্তবয়স্ক কিশোরীর নিখোঁজ হওয়ার অভিযোগ নথিভুক্ত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উদ্বেগজনক বিষয় হলো, নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত বহু শিশুকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
সূত্র: হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া।
আবুআ/

