ঢাকা-৮ এ ফলাফল নিয়ে তোলপাড়! ৩৫ কেন্দ্রের ফল ‘আটকে’, জিম্মির অভিযোগ

by ABDUR RAHMAN

ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, এখনো ৩৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়নি এবং ফলাফল আটকে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

বিজ্ঞাপন
banner

এর আগে রাত পৌনে ৮টার দিকে ছয়টি কেন্দ্রের ফল পরিবর্তনের অভিযোগ তুলে তিনি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। তার প্রধান নির্বাচনী এজেন্ট শাহিন আহমেদ দাবি করেন, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে তিন দফা ভোট গণনা করা হয়েছে। এজেন্টদের কেন্দ্রের ভেতরে আটকে রেখে বাতিল ভোটকে বৈধ হিসেবে যুক্ত করে ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, “ঢাকা-৮ আসনের সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল কলেজ, ইস্কাটন গার্ডেন কেন্দ্রে যেসব ভোট বাতিল হয়েছে, সেগুলো বৈধ ধরার জন্য চাপ তৈরি করছেন মির্জা আব্বাস ও তার লোকজন।”

শাহিন আহমেদ খান জানান, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস ডিগ্রি কলেজে ভোট গণনা শেষ হওয়ার পর তাদের হাতে ফলাফলের কাগজ দেওয়া হয়েছিল। তবে এখন ওই কেন্দ্রগুলোর ফল পুনরায় গণনার জন্য প্রভাব বিস্তার করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, ভোটকেন্দ্র থেকে কাউকে বের হতে দেওয়া হচ্ছে না এবং জিম্মি করে রাখা হয়েছে।

এদিকে পল্টন পরিবার-পরিকল্পনা কেন্দ্রে গণনা শেষ হলেও ফলাফল প্রকাশে বাধা দেওয়া হচ্ছে বলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ