ছড়ানো গুজবের বিরুদ্ধে জামায়াতের প্রকাশ্য প্রতিবাদ

by ABDUR RAHMAN

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির, ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. শফিকুর রহমানের নাম জড়িয়ে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে তিনি বলেন, “জামায়াত আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. শফিকুর রহমানের নাম জড়িয়ে একটি কুচক্রি মহল পরিকল্পিতভাবে মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।”

অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, “ডা. শফিকুর রহমান একজন সৎ, আদর্শবান এবং দেশের সর্বস্তরের জনগণের নিকট একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতা। তার বিরুদ্ধে প্রকাশ্যে টাকা প্রদানের মতো অপপ্রচার চালানো হচ্ছে, যা রাজনৈতিকভাবে দেউলিয়া এবং নৈতিকভাবে পরাজিত শক্তির ঘৃণ্য ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। জনগণের ক্রমবর্ধমান সমর্থনে ভীত হয়ে সংশ্লিষ্ট মহল বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে।”

তিনি বলেন, “জামায়াত আমির সহ দলের কোনো নেতার বিরুদ্ধে ছড়ানো কোনো ধরনের মিথ্যাচার, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।” একই সঙ্গে সংশ্লিষ্ট মহলকে মিথ্যাচার বন্ধ করার আহ্বান জানান।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ