৩ই ফেব্রুয়ারী ২৬ মঙ্গলবারে একটি অনলাইন বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা জানানো হয়
বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলার সহ-সেক্রেটারি ও সচেতন ছাত্র সমাজের উপদেষ্টা মুফতী ইউসুফ আল মাদানী বলেন, ‘নির্বাচবের আগে হেযবুত তওহীদ এর কার্যক্রম বন্ধ না হলে নির্বাচনের পর আমরা মাঠে নামব।’
তিনি বলেন যে, অবৈধ দেশদ্রোহী উগ্র সন্ত্রাসী সংগঠন হেযবুত তওহীদ এর সকল কার্যক্রম নোয়াখালী সহ সারাদেশে বন্ধ করতে হবে এবং তাদের প্রকাশিত “দেশের পত্র” পত্রিকা বাতিল করতে হবে।
তিনি আরও বলেন যে, আমরা নোয়াখালীতে মানববন্ধন করেছি, জেলা প্রশাসকের বরাবর স্মারক লিপি প্রদান করেছি, লিফলেট বিতরণ করেছি কিন্তু এর ফলাফল আমরা পাই নাই, যদি নির্বাচনের পর তাদের এই কার্যক্রম বন্ধ না করা হয় তাহলে আমরা নোয়াখালীর ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে সর্বস্তরের তাওহীদি জনতাকে নিয়ে মাঠে নেমে কঠোর কর্মসূচির ঘোষণা করবো ইনশাআল্লাহ।

