হাইকোর্টের অবকাশ শেষ, আগামীকাল থেকে কার্যক্রম চলবে ৬৬টি বেঞ্চে

by AMIRUL ISLAM

ডিসেম্বরের অবকাশ শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৬৬টি বেঞ্চ গঠন করা হয়েছে।

নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশে গঠিত ৬৬টি বেঞ্চের তালিকা আজ শনিবার (৩ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যেখানে ৩৩টি একক বেঞ্চ ও ৩৩টি দ্বৈত বিচারপতির বেঞ্চ রয়েছে।

বিজ্ঞাপন
banner

আগামীকাল (রোববার) থেকে হাইকোর্টের এসব বেঞ্চে বিচারকাজ চলবে।

রোববার (৪ জানুয়ারি) প্রথম সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি হিসেবে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথগ্রহণ করেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ