অবৈধ জ্বালানি তেল মজুত ও পাচারের তথ্য দিলে মিলবে ১ লাখ টাকা পুরস্কার

সরকারের কঠোর নজরদারি, তথ্যদাতার পরিচয় থাকবে সম্পূর্ণ গোপন

by ABDUR RAHMAN

দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ধরনের অপরাধের নির্ভরযোগ্য তথ্য প্রদানকারীকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং মাঠপর্যায়ে নজরদারি জোরদার করতে জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও দামে অস্থিরতা দেখা দিয়েছে। এই সুযোগে দেশের কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত দামে তেল বিক্রি না করে গোপনে মজুত রেখে পরে বেশি দামে বাজারজাত করছে।

সরকার জানিয়েছে, ইতোমধ্যে মাঠ প্রশাসন বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে একাধিক মজুতদার ও পাচারচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তবে এই প্রবণতা উদ্বেগজনক হারে বাড়তে থাকায় কার্যকর নিয়ন্ত্রণে আর্থিক প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধ মজুত কিংবা পাচারের নির্ভরযোগ্য তথ্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দিলে যাচাই শেষে তাকে পুরস্কৃত করা হবে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং পুরস্কারের অর্থ সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করা হবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ