মামুনুল হকসহ কে কোথায় ঈদ করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতারা

by Master Fatih

স্টাফ রিপোর্টার | হুদহুদ নিউজ

সংগঠনের আমির মাওলানা মামুনুল হক পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে এই মুহূর্তে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি পবিত্র মক্কা নগরীতে ঈদের নামাজ আদায় করবেন এবং প্রবাসী বাংলাদেশেরদের সাথে কুশল বিনিময় করবেন।

বিজ্ঞাপন
banner

সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ রাজধানীর ইসলামবাগ কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন এবং লালবাগস্থ বাসায় নেতা কর্মীদের সাথে কুশল বিনিময় করবেন।

নায়েবে আমির মুফতি সাঈদ নুর কাফাটিয়া ঈদগাহ মাঠ মানিকগঞ্জে ঈদের নামাজের ইমামতি করবেন এবং সর্বস্তরের জনগণের সঙ্গে কুশল বিনিময় করবেন।

মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, নিজ এলাকা শরীয়তপুরের জাজিরা পালেরচর বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজের ইমামতি করবেন এবং নিজ বাড়িতে নেতাকর্মীদের নিয়ে কুশল বিনিময় করবেন।

সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা মুফতি মুহাম্মাদুল্লাহ নির্বাচনী এলাকা ময়মনসিংহের ফুলপুরে ঈদের নামাজ আদায় করবেন এবং সর্বস্তরের জনগণের সঙ্গে কুশল বিনিময় করবেন

যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন ঢাকার মোহাম্মদপুরে ঈদের নামাজ আদায় করে নিজ নির্বাচনী এলাকা ভৈরবে যাবেন এবং নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

এছাড়া কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল নিজ বাড়ি নোয়াখালীতে, মাওলানা আবু সাঈদ নোমান রাজধানীর ঢাকায়, মাওলানা মহসিনুল হাসান গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম ও প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুরে, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান কিশোরগঞ্জে এবং অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন।

banner

এ জাতীয় আরো সংবাদ