ধর্মে মুসলিম রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজ

by AMIRUL ISLAM

তবে পাত্রিসিয়া-সুফি দম্পতির ছেলে রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজ কোন ধর্মের অনুসারী, সে ব্যাপারে কেউ নিশ্চিত ছিলেন না। ২৬ বছর বয়সী এই উইঙ্গারও কখনো খোলাসা করে বলেননি, তিনি কোন ধর্ম পালন করেন। কারণ তার মা পাত্রিসিয়া দিয়াজ স্প্যানিশ খ্রিস্টান, তবে বাবা সুফি আবদেল কাদের মরোক্কান বংশোদ্ভূত মুসলিম।

এ নিয়ে ফুটবলপ্রেমীদের মনে দীর্ঘদিন কৌতূহল আছে।

বিজ্ঞাপন
banner

সেই কৌতূহল এবার দূর করলেন মাদ্রিদের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মসজিদের ইমাম আদিল হাশমি।

সম্প্রতি ব্রাহিম দিয়াজ ও ফুটবল এজেন্ট মোহাম্মদ আমার আবদেল কাদেরের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে পোস্ট করেছেন ইমাম আদিল হাশমি, যার ক্যাপশন দিয়েছেন, ‘দুজন বিখ্যাত ব্যক্তির সঙ্গে দেখা হলো।’

সেই পোস্টে একজন লিখেছেন, ‘ইমাম আদিল, যারা বলে যে ব্রাহিম মুসলিম নয়, তাদের জানিয়ে দিন যে তিনি একজন মুসলিম।’ প্রত্যুত্তরে ইমাম আদিল হাশমি লিখেছেন, ‘হ্যাঁ, তিনি (ব্রাহিম দিয়াজ) একজন মুসলিম এবং আমার সঙ্গে মসজিদে নামাজ পড়েছেন।’

সম্প্রতি ইসলামিক অনুষ্ঠানেও দিয়াজকে দেখা গেছে। কদিন আগে মাদ্রিদে মরোক্কান সম্প্রদায়ের সঙ্গে ইফতার করেছেন।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ