বিশ্বকাপ বয়কট করলেও দেশকে সমর্থন করবে পাকিস্তানি ক্রিকেটাররা

by fateema janna

সরকারি সিদ্ধান্ত এলে ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তান নিজেদের নাম প্রত্যাহার করতে পারে—এমন সম্ভাবনার মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অবস্থানের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন জাতীয় দলের শীর্ষ ক্রিকেটাররা। বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি ও সালমান আলী আঘার মতো তারকারা স্পষ্টভাবে জানিয়েছেন, বিশ্বকাপ বয়কট হলেও তারা পিসিবির পাশেই থাকবেন।

আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলাম সামনে রেখে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত এক কর্মশালায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বাবর আজম, ফখর জামান, সালমান আলী আঘাসহ জাতীয় দলের একাধিক ক্রিকেটার উপস্থিত ছিলেন। পিএসএলের প্রস্তুতির পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে ভবিষ্যৎ কৌশল নিয়েও আলোচনা করেন তারা।

বিজ্ঞাপন
banner

নিরাপত্তা শঙ্কায় ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। শুরু থেকেই বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে আসছে পিসিবি। আইসিসির এই সিদ্ধান্তকে দ্বিচারিতা আখ্যা দিয়ে সমালোচনা করেন মহসিন নাকভি।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে এবং সরকার চাইলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে। বিশ্বকাপে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত পাকিস্তান সরকারের ওপরই নির্ভর করবে বলে জানান তিনি।

সূত্র: জিও নিউজ

banner

এ জাতীয় আরো সংবাদ