রাজধানীর ধূপখোলা মাঠে চলমান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দী মহাসম্মেলনে উপস্থিত হয়েছেন অভিনেতা সিয়াম নাসির। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে সম্মেলনস্থল থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করে সেখানে যাওয়ার কথা জানান তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে সম্মেলনস্থল থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করে এ উপস্থিতির কথা জানান তিনি।
প্রকাশিত ছবিতে ধূপখোলা মাঠের উন্মুক্ত প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সিয়াম নাসিরকে। তাঁর পেছনে আলোকিত প্যান্ডেল ও সম্মেলনে আগত মুসল্লি ও অতিথিদের চলাচল দেখা যাচ্ছে। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘৭০ সালা দস্তারবন্দী মহা সম্মেলন। জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ, ঢাকা। স্থান: ধূপখোলা মাঠ।’
তিন দিনের আয়োজন ও পাগড়ি প্রদান
জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের তিন দিনব্যাপী ৭০ সালা মহাসম্মেলন গতকাল সোমবার (২৩ নভেম্বর) বিকেলে শুরু হয়েছে এবং আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) পর্যন্ত চলবে। এ আয়োজনে প্রতিষ্ঠানটির প্রায় ২০ হাজার ফুজালা বা সাবেক শিক্ষার্থীকে পাগড়ি পরিয়ে সম্মাননা দেওয়া হচ্ছে।
সম্মেলনের দ্বিতীয় দিনে দেশ-বিদেশের আলেম ও অতিথিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দর্শনার্থীরা ধূপখোলা মাঠে ভিড় করছেন।

