ফরিদাবাদ মাদরাসার সম্মেলনে আল্লামা মামুনুল হককে বুকে জড়িয়ে নিলেন আল্লামা মাহমুদুল হাসান

by Hasan Al-Mahmud

রাজধানীর ধূপখোলা মাঠে চলমান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দী মহাসম্মেলনের মঞ্চে আল্লামা মামুনুল হকের সঙ্গে মোসাফাহা করেছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সভাপতি আল্লামা মাহমুদুল হাসান। পরে তাঁকে স্নেহ ও আন্তরিকতার সঙ্গে বুকে জড়িয়ে নেন আল্লামা মাহমুদুল হাসান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সম্মেলনের দ্বিতীয় দিনে এ দৃশ্য দেখা যায়।

বিজ্ঞাপন
banner

মঞ্চের ধারণ করা ভিডিওচিত্রে দেখা যায়, সম্মেলনের মঞ্চে আসন গ্রহণকারী আল্লামা মাহমুদুল হাসানের কাছে এগিয়ে যান আল্লামা মামুনুল হক। এ সময় তাঁরা কুশল বিনিময় ও মোসাফাহা করেন এবং আল্লামা মাহমুদুল হাসান তাঁকে বুকে জড়িয়ে নেন। মঞ্চে তখন ফরিদাবাদ মাদ্রাসার শাইখুল হাদিস ও মুহতামিম মাওলানা আবদুল কুদ্দুসসহ অন্যান্য আলেম ও দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্যান্ডেলের ভেতরে বসে থাকা বিপুলসংখ্যক ফারেগিন ও দর্শনার্থীর মধ্যে এ দৃশ্য নিয়ে কৌতূহল ও সাড়া পড়ে।

জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের তিন দিনব্যাপী ৭০ সালা মহাসম্মেলন গতকাল সোমবার (২৩ নভেম্বর) বিকেলে শুরু হয়েছে, যা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত চলবে। এ মহাসম্মেলনে প্রতিষ্ঠানটির প্রায় ২০ হাজার ফুজালা বা ফারেগিনকে (সমাপনী শিক্ষার্থী) সম্মাননা পাগড়ি বা ‘দস্তারে ফজিলত’ পরানো হচ্ছে।

ধূপখোলা মাঠের সুবিশাল প্যান্ডেলে মূল মঞ্চ, অতিথিদের অবস্থান, নিবন্ধন ও তথ্য কাউন্টার, পাগড়ি জোন এবং গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া বুথ স্থাপন করা হয়েছে। সম্মেলনে দেশ-বিদেশের বরেণ্য আলেম, গবেষক ও অতিথিদের অংশগ্রহণে আলোচনা, বয়ান ও দস্তারবন্দী পর্ব চলছে।

banner

এ জাতীয় আরো সংবাদ