শিক্ষিকা নিয়োগ দিচ্ছে আয়েশা সিদ্দীকা রা. মহিলা মাদরাসা

by NUR ALAM

ঢাকার লালবাগে অবস্থিত আয়েশা সিদ্দীকা রা. মহিলা মাদরাসা হাফেজা ও আলেমা শিক্ষিকা নিয়োগের জন্য যোগ্য নারী প্রার্থীদের কাছ থেকে আবেদনের আহ্বান করেছে। মাদরাসার পক্ষ থেকে জানানো হয়, কুরআন শিক্ষা ও দাওরায়ে হাদিসসহ বিভিন্ন বিষয়ে দক্ষ নারী শিক্ষিকা নিয়োগ দেওয়াই তাদের উদ্দেশ্য।

শিক্ষাগত যোগ্যতা

বিজ্ঞাপন
banner

প্রার্থীদের সম্পূর্ণ হিফজুল কুরআন শেষ করতে হবে এবং তাজবিদে দক্ষ হতে হবে। পাশাপাশি নূরানি, ফারায়েজ ও আকাইদ বিষয়ে বেসিক জ্ঞান থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাদানের পূর্ব অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

প্রয়োজনীয় দক্ষতা

  • সাবলীল কুরআন তিলাওয়াত
  • ছাত্রীদের সঙ্গে ভদ্র ও শালীন আচরণ
  • নিয়মিত, দায়িত্বশীল ও সময়ানুবর্তী হওয়া
  • মাদরাসার নিয়ম-কানুন মেনে চলার মানসিকতা

কর্মস্থল

আয়েশা সিদ্দীকা রা. মহিলা মাদরাসা, লালবাগ, ঢাকা।

বেতন

আলোচনা সাপেক্ষ। মাদরাসার নীতিমালা অনুযায়ী নির্ধারণ করা হবে।

আবেদনের নিয়ম

  • আবেদনপত্র/সিভির সঙ্গে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে—
  • সদ্য তোলা ছবি
  • শিক্ষাগত সনদপত্র (হিফজ সনদসহ)
  • জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন
  • মোবাইল নম্বর

আবেদন জমা দেওয়ার ঠিকানা:

৮৭-৮৮ জে এন সাহা রোড, আমলীগোলা, লালবাগ, ঢাকা-১২১১

যোগাযোগ: ০১৭৫৮-১৪৩০৭২

আবেদনের শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৫

প্রতিষ্ঠানটি যোগ্য ও নিষ্ঠাবান নারী শিক্ষিকাদের আবেদন জানাতে আহ্বান জানিয়েছে।

এনএএস/

banner

এ জাতীয় আরো সংবাদ