ইহুদিবিদ্বেষী বক্তব্যের অভিযোগে অস্ট্রেলিয়ায় দুই বাংলাদেশি বক্তার ভিসা বাতিল

ইহুদি বিদ্বেষী ও উসকানিমূলক বক্তব্যের অভিযোগে বিতর্ক; স্থগিত সব নির্ধারিত কর্মসূচি

by ABDUR RAHMAN

ইহুদি বিদ্বেষী ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর পর এবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলীয় সংবাদমাধ্যম দ্য সানডে টেলিগ্রাফ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, সিডনিতে একটি অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে অংশ নেওয়ার কথা থাকলেও বিতর্কের মুখে শায়খ আহমাদুল্লাহ আগেই অস্ট্রেলিয়া ত্যাগ করেন। তার দেশ ছাড়ার পরই ভিসা বাতিলের সিদ্ধান্ত কার্যকর করা হয়। ফলে ক্যানবেরা, অ্যাডিলেড ও পার্থে তার পূর্বনির্ধারিত কর্মসূচিগুলো স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

টেলিগ্রাফের দাবি, অতীতে দেওয়া কিছু বক্তব্যে তিনি ইহুদিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, যেখানে তাদের ‘ঘৃণ্য’ এবং বিশ্বজুড়ে অস্থিরতার পেছনে দায়ী বলে উল্লেখ করা হয়। এসব বক্তব্য প্রকাশ্যে আসার পরই অস্ট্রেলিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়।

এদিকে, এর আগে একই অভিযোগে গত সপ্তাহে মাওলানা মিজানুর রহমান আজহারীর ভিসাও বাতিল করা হয় এবং তাকে সফরের মাঝপথেই দেশে ফেরত পাঠানো হচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, তার বিরুদ্ধেও ইহুদিবিরোধী মন্তব্য ও হলোকাস্ট নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে।

অস্ট্রেলিয়ার সহকারী অভিবাসন মন্ত্রী ম্যাট থিসলথওয়েট বলেছেন, যারা ইহুদি বিদ্বেষ বা ইসলামফোবিয়া ছড়ায়, তাদের প্রতি দেশটির কোনো সহনশীলতা নেই এবং আইন অনুযায়ী এ ধরনের ব্যক্তিদের ভিসা বাতিলের ক্ষমতা সরকারের রয়েছে। একই সঙ্গে দেশটির রাজনৈতিক মহলও এ ধরনের ব্যক্তিদের ভিসা দেওয়ার বিষয়ে কঠোর সমালোচনা করেছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ