কাজের ধারাবাহিকতা বজায় রেখে যুব মজলিসকে আরও শক্তিশালী হতে হবে: মামুনুল হক

রাজনৈতিক সংকট মোকাবিলায় রাজপথে শক্তিশালী ভূমিকা পালনের আহ্বান

by ABDUR RAHMAN
কাজের ধারাবাহিকতা বজায় রেখে যুব মজলিসকে আরও শক্তিশালী হতে হবে

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

আজ (১৫ আগস্ট২৬) শনিবার, তোপখানা রোডে অবস্থিত বিএমএ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের “মজলিসে শুরা আমের ১৬তম অধিবেশন ও প্রাক্তন দায়িত্বশীল পুনর্মিলনী” অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, সমাজে দায়িত্বশীল ও যোগ্য নেতৃত্বের যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ করতেই বাংলাদেশ খেলাফত যুব মজলিসের আত্মপ্রকাশ। বিদ্যমান রাজনৈতিক সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় রাজপথে যুব মজলিসকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। আমাদের কথা, কাজ ও আচরণে ইসলামের সৌন্দর্য ও আদর্শের শ্রেষ্ঠত্ব ফুটিয়ে তুলতে হবে।

তিনি বলেন, দেউলিয়া রাজনীতি ও জুলুম অন্যায়ের কায়েমী ব্যবস্থার অবসান ঘটিয়ে ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার যে বৈপ্লবিক সংগ্রাম, তাতে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন যুব মজলিসের প্রতিটি কর্মীকে আদর্শ, যোগ্যতা, দক্ষতা ও শৃঙ্খলায় সমৃদ্ধ হয়ে উঠতে হবে। নিজেদের এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে তারা সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে ন্যায়, ইনসাফ ও কল্যাণের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হোসাইন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম-মহাসচিব আতাউল্লাহ আমিন, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালি, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মাওলানা ইমদাদ আশরাফ, সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী।

সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হুসাইন লাবীব, বায়তুল মাল বিভাগের সম্পাদক মাওলানা আবরারুল হক নোমান, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা রুহুল আমীন, অফিস বিভাগের সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ সিরাজ, প্রচার বিভাগের সম্পাদক মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান, প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন ইমাম, তথ্য ও গবেষণা বিভাগের সম্পাদক মুফতি শহীদুল ইসলাম, যুব ও কর্মসংস্থান বিভাগের সম্পাদক মাওলানা হাশমতুল্লাহ ফরিদি, আইন বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আমিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান, প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক মোল্লা খালিদ সাইফুল্লাহ, সমাজকল্যাণ বিভাগের সহ-সম্পাদক মাওলানা জাকারিয়া আল ফারুক, কেন্দ্রীয় মজলিসে খাসের সদস্য মুহাম্মাদ মিজানুর রহমান, মাওলানা ওসমান গনী, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মুহিব্বুল মুরসালিন, মাওলানা সাখওয়াতুল্লাহ আমিন, মাওলানা আকরাম হোসাইন প্রমুখ ।

banner

এ জাতীয় আরো সংবাদ