খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার দাবি জনতার, নেতানিয়াহুকেও লক্ষ্য করে স্লোগান

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেওয়া জনতার একাংশ প্রতিশোধের দাবি তোলে; নতুন নেতৃত্বের নির্দেশ অনুসরণের কথাও বলেন এক অংশগ্রহণকারী।

by ABDUR RAHMAN
খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার দাবি জনতার

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

ইরানের রাজধানী তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে ঘিরে বিপুল মানুষের সমাগম হয়। সেখানে উপস্থিত জনতার একাংশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে স্লোগান দেয়। একই সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও লক্ষ্য করে বিভিন্ন স্লোগান ও পোস্টার দেখা যায়।

বিজ্ঞাপন
banner

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে টানানো পোস্টার ও দেয়াললিখনে ট্রাম্প এবং নেতানিয়াহুর বিরুদ্ধে হত্যার আহ্বানসংবলিত বার্তা প্রদর্শিত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জানাজার আগে অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকা কবি মোহাম্মদ রাসৌলি উপস্থিত জনতাকে ‘আমেরিকার মৃত্যু’ এবং ‘ইসরাইলের মৃত্যু’ স্লোগান দিতে উদ্বুদ্ধ করেন। বক্তব্যের একপর্যায়ে ট্রাম্পকে ইঙ্গিত করে তিনি প্রশ্ন তোলেন, ‘পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটি এখনও কেন বেঁচে আছে?’ এ সময় উপস্থিত জনতার একাংশ উল্লাস প্রকাশ করে।

জানাজায় অংশ নেওয়া ৪২ বছর বয়সী নার্স জিবা নাদেরি বলেন, তিনি প্রতিশোধের আহ্বান শুনেছেন। তবে তার মতে, নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যে নির্দেশ দেবেন, ইরানের জনগণের তা-ই অনুসরণ করা উচিত।

তিনি বলেন, নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে, জনগণের উচিত সেই নির্দেশ মেনে চলা।

সূত্র: আল জাজিরা

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ