ট্যালেন্ট ফোর্জের ‘কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা’ সেমিনার অনুষ্ঠিত

উচ্চশিক্ষা, ক্যারিয়ার নির্বাচন ও দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ

by Master Fatih
ট্যালেন্ট ফোর্জের কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক

কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, ক্যারিয়ার পরিকল্পনা ও দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক সেমিনার।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিকেল ৫টায় রাজধানীর পুরানা পল্টনের ডিসিসি হলে ট্যালেন্ট ফোর্জের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে কওমি শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষে সম্ভাব্য ক্যারিয়ারের ক্ষেত্র, উচ্চশিক্ষার সুযোগ, ক্যারিয়ার নির্বাচনের পদ্ধতি এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সমাজ ও দেশ গঠনে কওমি শিক্ষার্থীদের সম্ভাব্য অবদান নিয়েও আলোচনা করেন বক্তারা।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী, লেখক ও সংগঠক মাওলানা এহসানুল হক, ইউনিভার্সিটি অব মালয়ার একাডেমি অব ইসলামিক স্টাডিজের পিএইচডি গবেষক ও গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট মাওলানা ইফতেখার জামিল, তরুণ আলেম ও সংগঠক মুহাম্মাদ আব্দুল আজিজ, ‘জীবনের লক্ষ্য ও ক্যারিয়ার ভাবনা’ বইয়ের লেখক মাওলানা আবু নাঈম ফয়জুল্লাহ এবং উম্মাহ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও সংগঠক মাওলানা মাহমুদুল হাসান সাগর।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ্জী হুজুর রহ. সেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা কাওসার আহমদ সুহাইল, ক্যারিয়ার বাংলাদেশের পরিচালক মাওলানা আফজাল হুসাইন এবং বিশিষ্ট আলেম ও ব্যবসায়ী মাওলানা শফিকুল ইসলাম।

আলোচনায় বক্তারা বলেন, কওমি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও কর্মজীবনে প্রবেশের বিভিন্ন সুযোগ রয়েছে। নিজেদের আগ্রহ, যোগ্যতা ও সক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে পরিকল্পিতভাবে এগিয়ে গেলে তারা সমাজ ও দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারবেন।

তারা আরও বলেন, দ্বীনি শিক্ষার ভিত্তি অক্ষুণ্ন রাখার পাশাপাশি সময়ের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা অর্জন করা জরুরি। এতে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ পাবেন।

আয়োজকরা জানান, কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে বাস্তবভিত্তিক আলোচনা, দিকনির্দেশনা প্রদান এবং তাদের সম্ভাবনাগুলো সামনে আনার লক্ষ্যেই ট্যালেন্ট ফোর্জের যাত্রা। শিক্ষার্থীরা যেন নিজেদের আগ্রহ ও সক্ষমতা চিহ্নিত করে সে অনুযায়ী দক্ষতা অর্জন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে পারেন, সে লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করতে চায় প্রতিষ্ঠানটি।

মুহাম্মাদ এহসান সাজিদ ও মাহফুজ আল হাবিবের পরিচালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন ট্যালেন্ট ফোর্জের পরিচালক সাখাওয়াত হুসাইন হাসিব, মুহাম্মাদ সাইফুল্লাহ, কাজী যিমাম আহমাদ, মুহাম্মাদ আব্দুর রহমানসহ সংগঠনটির দায়িত্বশীলরা।

banner

এ জাতীয় আরো সংবাদ