গাজা যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান সিসির, ইসরায়েলকে কড়া বার্তা

মিশরের প্রেসিডেন্টের কড়া বার্তা—ন্যায্য ও স্থায়ী শান্তি ছাড়া মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা সম্ভব নয়; গাজা যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান।

by ABDUR RAHMAN
গাজা যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান সিসির

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান এবং ন্যায্য শান্তি প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি। এক ভাষণে তিনি বলেন, প্রকৃত শান্তি প্রতিষ্ঠার মাধ্যমেই মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

বিজ্ঞাপন
banner

আল-সিসির ভাষ্য, ফিলিস্তিনিদের ওপর চলমান অবিচার ও আগ্রাসনের অবসান ঘটাতে হবে। যতদিন তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া না হবে, ততদিন টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, অধিকার ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়েই অঞ্চলটির সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংকটের সমাধানে একটি বিস্তৃত ও ন্যায়ভিত্তিক শান্তিচুক্তি প্রয়োজন। ১৯৭৯ সালে প্রথম আরব দেশ হিসেবে মিশর ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি করলেও বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিন সমস্যার ন্যায়সঙ্গত সমাধান ছাড়া সম্পর্কের স্বাভাবিকায়নের সুযোগ নেই বলে উল্লেখ করেন তিনি।

ভাষণে আল-সিসি ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতি বজায় রাখতে আন্তর্জাতিক সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সংঘাতের অবসান ঘটিয়ে অঞ্চলের মানুষের জন্য স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।

মিশর দীর্ঘদিন ধরেই গাজা যুদ্ধবিরতি, জিম্মি বিনিময় এবং ফিলিস্তিন-ইসরায়েল সংকটের কূটনৈতিক সমাধানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক সময়েও কায়রো আঞ্চলিক উত্তেজনা কমাতে আন্তর্জাতিক পক্ষগুলোর সঙ্গে সক্রিয় যোগাযোগ বজায় রেখেছে।

সূত্র: আল জাজিরা

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ