নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
আজ (১৭ জুলাই ২০২৬) শুক্রবার বাদ মাগরিব নরসিংদী জেলার শিবপুর উপজেলার জুলাই যোদ্ধা শহীদ সিয়ামের কবর জিয়ারত করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস শিবপুর উপজেলা শাখার দায়িত্বশীলবৃন্দ।
জিয়ারত শেষে শহীদ সিয়ামের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ দেশ, জাতি এবং সকল শহীদদের আত্মার শান্তি কামনা করেন। তারা শহীদ সিয়ামের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, দেশের কল্যাণ, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস শিবপুর উপজেলা শাখার সভাপতি মুফতি রহমতুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মুফতি রাকিবুল ইসলাম , বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নরসিংদী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি আনোয়ার মাহমুদ, খেলাফত যুব মজলিস নরসিংদী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজ, বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, শিবপুর উপজেলা শাখার সদস্য হাফেজ মাওলানা ইউসুফ, মাওলানা ইউনুসসহ উপজেলা ও জেলা শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
দোয়া শেষে নেতৃবৃন্দ শহীদ সিয়ামের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মহান আল্লাহ তাআলার নিকট শহীদের মর্যাদা বৃদ্ধি ও পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

