হাদি হত্যার বিচার না হলে সরকারের পদত্যাগ দাবি জামায়াত আমিরের

রংপুরের সমাবেশে ডা. শফিকুর রহমানের বক্তব্য; ১১ দলীয় ঐক্য সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা।

by ABDUR RAHMAN
হাদি হত্যার বিচার না হলে সরকারের পদত্যাগ দাবি জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, হাদি হত্যাকাণ্ডের বিচার করতে সরকার ব্যর্থ হলে তাদের পদত্যাগ করা উচিত। তিনি বলেন, বিচার নিশ্চিত করতে না পারলে পরবর্তী সরকার এসে এ হত্যার বিচার করবে।

বিজ্ঞাপন
banner

শনিবার রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াত আমির বলেন, দেশের সাধারণ মানুষ চাঁদাবাজি চায় না। যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, তারা সাধারণ মানুষের কষ্ট ও দুর্ভোগ উপলব্ধি করতে পারে না।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে ‘তিস্তা বাঁচাও’ আন্দোলনের কথা বলা হলেও বাজেটে তিস্তা মহাপরিকল্পনার জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ১১ দলীয় ঐক্য আগামীতে সরকার গঠন করতে পারলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে তিনি ঘোষণা দেন।

সীমান্ত পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। তিনি সীমান্তে ভারতীয় আগ্রাসনের অভিযোগ তুলে এ বিষয়ে সরকারের নীরবতার সমালোচনা করেন। একই সঙ্গে সীমান্তে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্য এবং স্থানীয় সাধারণ মানুষের ভূমিকার প্রশংসা করেন।

রংপুর বিভাগকে ‘কৃষির রাজধানী’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, এই অঞ্চলের কৃষকদের সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিশেষ করে আলুচাষিদের দুর্ভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, হিমাগারে প্রতি বস্তা আলু সংরক্ষণে ৬০০ টাকা খরচ হওয়া কৃষকদের জন্য বড় চাপ।

তিনি আলু সংরক্ষণের খরচ কমানো এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানান।

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ১১ দলীয় ঐক্য সরকার গঠন করলে দেশে কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের জায়গা হবে না। তিনি বলেন, আইন সবার জন্য সমান হবে এবং প্রধানমন্ত্রী পদে থাকা কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলেও তাকে বিচারের আওতায় আনা হবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ