জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিল, হটলাইনে অভিযোগ জানাতে বলল মন্ত্রণালয়

গ্রাহক হয়রানি কমাতে বিতরণ সংস্থাগুলোকে নির্দেশ; অস্বাভাবিক বিল পেলে অভিযোগ জানানোর আহ্বান

by ABDUR RAHMAN
হটলাইনে অভিযোগ জানাতে বলল মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

চলতি জুন মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ করেছেন দেশের অনেক গ্রাহক। এ পরিস্থিতিতে অতিরিক্ত বা অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বিষয়ে সংশ্লিষ্ট বিতরণ সংস্থা কিংবা নির্ধারিত হটলাইনে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞাপন
banner

সোমবার (২৯ জুন) রাতে মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন সূত্রে জুন ২০২৬ মাসে গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, গ্রাহকদের ভোগান্তি কমাতে অতিরিক্ত বিলের অভিযোগ দ্রুত যাচাই ও নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। কোনো গ্রাহক অস্বাভাবিক বিল পেলে সংশ্লিষ্ট বিতরণ সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ অথবা নির্ধারিত হটলাইন নম্বরে অভিযোগ জানাতে পারবেন।

অভিযোগ জানানোর জন্য বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা নম্বর ১৬৯৯৯। এছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর কল সেন্টার ১৬২০০, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (পবিবো)-এর ১৬৮৯৯, ডিপিডিসির ১৬১১৬, ডেসকোর ১৬১২০, নেসকোর ১৬৬০৩ এবং ওজোপাডিকোর ১৬১১৭ নম্বরে যোগাযোগ করা যাবে।

মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত বিলের বিষয়গুলো দ্রুত যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভোক্তারা হয়রানির শিকার না হন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ