সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, মঞ্চে ছিলেন শীর্ষ নেতারা

পদযাত্রা-পরবর্তী সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা; মঞ্চে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম, আখতার হোসেন ও সারজিস আলম

by ABDUR RAHMAN
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন
banner

সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।

দলটির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। ঠিক সেই সময় সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ ঘটে। তার দাবি, এতে কয়েকজন আহত হয়েছেন।

ঘটনার সময় সমাবেশের মঞ্চে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিস্ফোরণের পর এনসিপির নেতাকর্মীরা সাভার মডেল থানার সামনে অবস্থান নেন এবং ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এনসিপি দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সীমান্ত সুরক্ষাসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করছে। দলটির ভাষ্য অনুযায়ী, দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় পর্যায়ক্রমে এ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ