দেশের প্রতিটি ন্যায়সংগ্রামে আলেম ওলামা অগ্রণী ভূমিকা রেখেছেন-মাওলানা জাহিদুজ্জামান

জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগ স্মরণ, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

by Master Fatih
এবি পার্টির আলোচনা সভায় বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান বলেছেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ ন্যায়সংগ্রামে আলেম-ওলামারা ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছেন। জুলাই গণঅভ্যুত্থানেও আলেম-ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীরা আত্মত্যাগ, সাহসিকতা এবং দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজধানীর ৪৫, বিজয়নগরস্থ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর কেন্দ্রীয় কার্যালয়ে আলেম, ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ: রক্তবিধৌত জুলাই গণঅভ্যুত্থানের জয় শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান জনাব মজিবুর রহমান মঞ্জু।

বিজ্ঞাপন
banner

মাওলানা জাহিদুজ্জামান বলেন, দেশের স্বাধীনতা, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আলেম সমাজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অতীতের মতো আজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি বলেন, ইতিহাসের বিভিন্ন সন্ধিক্ষণে আলেম-ওলামারা জনগণের পাশে দাঁড়িয়েছেন এবং প্রয়োজনে ত্যাগ স্বীকার করেছেন।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি রাজনৈতিক আন্দোলন নয়, এটি ছিল অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের সম্মিলিত প্রতিরোধ। এ আন্দোলনে আলেম-ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তরুণদের উদ্দেশে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি বলেন, নৈতিকতা, দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে দেশগঠনের কাজে আত্মনিয়োগের আহ্বান জানান।

banner

এ জাতীয় আরো সংবাদ