রাজধানীর ন্যাম ভবনে বহিস্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সিআইডি ও পিবিআইয়ের উপস্থিতিতে আলামত সংগ্রহ; আগের ভিডিও কাণ্ড ও জামায়াত থেকে বহিষ্কারের পেছনের প্রেক্ষাপট

by ABDUR RAHMAN
রাজধানীর ন্যাম ভবনে বহিস্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন সংসদ সদস্য ভবনের (ন্যাম ভবন) একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (জামায়াত থেকে বহিষ্কৃত) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন
banner

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের দোতলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজানের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ডিসি তেজগাঁও ইবনে মিজান জানান, সন্ধ্যা ৭টার দিকে ন্যাম ভবনে পুলিশ গিয়ে কক্ষের জানালা দিয়ে ফ্যানের সঙ্গে মরিয়মের লাশ ঝুলতে দেখে। স্থানটির সুরতহাল ও আলামত সংগ্রহের জন্য তাৎক্ষণিকভাবে সিআইডির ফরেনসিক টিম এবং পিবিআইকে খবর দেওয়া হয়। বিশেষজ্ঞ দল আসার আগ পর্যন্ত কক্ষটি সিলগালা রাখা হয় এবং পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

উল্লেখ্য, গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে এমপি গাজী নজরুল ইসলাম ও মরিয়ম খাতুনের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কিছু ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সে সময় নজরুল ইসলাম দাবি করেছিলেন যে প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই তিনি মরিয়মকে বিয়ে করেছেন। তবে পরবর্তীতে প্রকাশ পায় যে তার প্রথম স্ত্রী বিষয়টি জানতেন না।

এই ঘটনার জের ধরে নৈতিক স্খলনের অভিযোগ এনে গত ২২ জুলাই জামায়াতে ইসলামী তাদের দল থেকে গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করে এবং বিষয়টি নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে। বহিষ্কৃত এই এমপির সঙ্গেই ন্যাম ভবনের ওই ফ্ল্যাটে বসবাস করছিলেন মরিয়ম খাতুন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ