আগামীকাল প্রকাশিত হচ্ছে আল্লামা মামুনুল হকের নতুন গ্রন্থ ‘জুলাই কেন আমাদের লড়াই?’

জুলাই গণঅভ্যুত্থান, গণভোট, সংবিধান সংস্কার ও ইসলামপন্থী রাজনীতির বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণধর্মী গ্রন্থ প্রকাশ ৫ আগস্ট।

by ABDUR RAHMAN
আগামীকাল প্রকাশিত হচ্ছে আল্লামা মামুনুল হকের নতুন গ্রন্থ ‘জুলাই কেন আমাদের লড়াই?’

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হকের নতুন গ্রন্থ ‘জুলাই কেন আমাদের লড়াই?’ আগামীকাল (৫ আগস্ট) প্রকাশিত হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনৈতিক অবস্থান, দৃষ্টিভঙ্গি, বিশ্লেষণ এবং ভবিষ্যৎ রাজনৈতিক পথচলার বিভিন্ন দিক বইটিতে তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন
banner

গ্রন্থটিতে গণভোটের রায় বাস্তবায়নের প্রয়োজনীয়তা, সংবিধান সংস্কারের যৌক্তিকতা, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থানের কারণ, জুলাই আন্দোলনকে ইসলামপন্থীদের ইস্যু হিসেবে দেখার ভিত্তি, দেওবন্দী আলেমদের ভূমিকা এবং সমকালীন রাজনীতিতে তাদের অবস্থানের প্রাসঙ্গিকতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে।

গ্রন্থটি সম্পর্কে আল্লামা মামুনুল হক বলেন, জুলাইকে কেন্দ্র করে তাদের রাজনৈতিক অবস্থান কোনো আকস্মিক বা সাময়িক সিদ্ধান্ত নয়; বরং দীর্ঘ পরামর্শ, ইস্তেখারা এবং গভীর বিবেচনার ভিত্তিতে গৃহীত একটি সুচিন্তিত ও ধারাবাহিক রাজনৈতিক পদক্ষেপ। নিজেদের অবস্থান ও রাজনৈতিক বিশ্লেষণ পাঠকের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরার লক্ষ্যেই এ গ্রন্থ রচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি রাজনৈতিক সংগ্রামের অংশ হিসেবেই তাদের এ পথচলা পরিচালিত হচ্ছে। যারা তাদের রাজনীতি অনুসরণ করেন কিংবা সমালোচনা করেন—উভয় পক্ষের জন্যই তাদের বক্তব্য ও বিশ্লেষণকে লেখ্যরূপে সংকলন করা হয়েছে।

আল্লামা মামুনুল হকের ভাষ্য অনুযায়ী, কোনো আদর্শ বা রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করার আগে সংশ্লিষ্ট বিষয়টি জানা ও অনুধাবন করা প্রয়োজন। সেই বিবেচনা থেকেই বইটিতে তাদের অবস্থান ও বিশ্লেষণ সুসংগঠিতভাবে উপস্থাপন করা হয়েছে।

banner

এ জাতীয় আরো সংবাদ