নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
আজ (০৩ আগস্ট ২০২৬) সোমবার বিকেল ৩টায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়, দারুল খেলাফাহ মিলনায়তনে “ফিরে দেখা জুলাই ও আজকের বাস্তবতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জালালুদ্দিন আহমাদ বলেন, জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল রাষ্ট্র থেকে ফ্যাসিবাদ দূর করা। কিন্তু বাস্তবে সেই প্রত্যাশার প্রতিফলন এখনো দেখা যাচ্ছে না। দেশের বিভিন্ন সেক্টরে এখনো অন্যায়, জুলুম ও নির্যাতনের ঘটনা ঘটছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, মাঠপর্যায়ে চাঁদাবাজি এখনো অব্যাহত রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্ব অবগত কি না, সে প্রশ্নও তিনি তোলেন। তিনি আরও বলেন, “আমরাও চাঁদাবাজি থেকে রেহাই পাচ্ছি না। মোহাম্মদপুরে আমাদের একটি প্রকল্প চলছে, যেখানে মাওলানা মামুনুল হক, আমি এবং দেশের দুইজন সংসদ সদস্য যুক্ত আছি। সেই প্রকল্পেও চাঁদা দাবি করা হচ্ছে। বলা হচ্ছে, চাঁদা না দিলে কাজ বন্ধ থাকবে।”
তিনি বলেন, “এমন পরিস্থিতি দেখার জন্য আমরা জুলাই আন্দোলন করিনি। যে কোনো মূল্যে এই ফ্যাসিবাদী আচরণ বন্ধ করতে হবে। যদি আমরা দেশকে ফ্যাসিবাদী পরিস্থিতি থেকে মুক্ত করতে না পারি, তাহলে জুলাইয়ের আকাঙ্ক্ষা নষ্ট হয়ে যাবে। তাই আমাদের প্রতিজ্ঞা করতে হবে— প্রয়োজনে জীবন দেব, তবুও জুলাইয়ের রক্তস্নাত প্রত্যাশা নষ্ট হতে দেব না।”

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতা উল্লাহ আমিন। তিনি বলেন, দেশে পুনরায় উদ্বেগের সাথে দলীয়করণের দৌরাত্ম্য বৃদ্ধি পাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদরাসাসহ রাষ্ট্রের প্রতিটি সংবেদনশীল ও দায়িত্বশীল প্রতিষ্ঠানে অশুভ দলীয় প্রভাব বিস্তারের অপচেষ্টা চলছে, যা জুলাই বিপ্লবের চেতনা পরিপন্থী।
আলোচনা সভায় বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দলগত ও আদর্শিক মতভিন্নতা থাকতে পারে; কিন্তু ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং জুলাইয়ের রক্তার্জিত চেতনা বাস্তবায়নের প্রশ্নে যুব সমাজকে ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখতে হবে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হোসাইন লাবীব এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিন, সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী।
আমার বাংলাদেশ যুব পার্টির সভাপতি শাহাদাতুল্লাহ টুটুল, যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান,
জাতীয় যুব পরিষদের সভাপতি এস, এম, সামছুল আলম নিক্সন, বাংলাদেশ জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ হারুন অর-রশিদ, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, বাংলাদেশ কওমী ছাত্র ফোরামের সভাপতি জামিল সিদ্দিকী, ইসলামি যুব সমাজের মহাসচিব আব্দুল্লাহ আল মাসুদ খান
ইসলামী যুব মজলিসের সাধারণ সম্পাদক সোহাইল আহমদ, যুব জমিয়ত বাংলাদেশের সেক্রেটারি মাওলানা ইসহাক কামাল,সাধারন আলেম সমাজের সাধারণ সম্পাদক আকিফ আব্দুল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হোসাইন, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, প্রচার বিভাগের সম্পাদক মাওলনা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান, প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন ইমাম, তথ্য ও গবেষণা বিভাগের সম্পাদক মুফতি শহীদুল ইসলাম, প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক মোল্লা খালিদ সাইফুল্লাহ, সমাজকল্যাণ বিভাগের সহ-সম্পাদক মাওলানা জাকারিয়া আল ফারুকী, মজলিসে আমেলা সদস্য মুহাম্মদ মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

