আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদি বলেছেন, এই হত্যাকাণ্ড কখনোই ইতিহাসের স্মৃতি থেকে মুছে যাবে না।
শুক্রবার (১০ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির দাফন সম্পন্ন হওয়ার পরপরই আইআরজিসি প্রধান এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।
ভাহিদি এক বিবৃতিতে বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
আইআরজিসি প্রধান আরও বলেন, যুক্তরাষ্ট্রের নেতারা এবং ইসলামি বিপ্লব ও প্রতিরোধ আন্দোলনের বিরোধীদের জানা উচিত—এই হত্যাকাণ্ডের মাধ্যমে প্রতিরোধের শক্তিকে দুর্বল করা যাবে না।
তিনি বলেন, শহীদদের হত্যার প্রতিশোধ নেওয়া এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করা একটি চূড়ান্ত, বৈধ ও অবিস্মরণীয় দাবি হয়ে থাকবে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের চার সদস্য নিহত হন। ঘটনার চার মাস পর বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের মাশহাদ শহরে খামেনির দাফন সম্পন্ন হয়। দাফনের পরই আইআরজিসি প্রধান এই হুঁশিয়ারি দেন।
ভাহিদি তার বক্তব্যে মার্কিন বাহিনীকে নিয়েও কঠোর মন্তব্য করেন এবং অভিযোগ করেন, ন্যায়বিচারের স্বার্থে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সূত্র: আল জাজিরা
আর/

