‘ট্রাম্পের স্বাক্ষর মূল্যহীন’, যুক্তরাষ্ট্রকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির

সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগে ওয়াশিংটনের কঠোর সমালোচনা; জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান

by ABDUR RAHMAN
যুক্তরাষ্ট্রকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

যুদ্ধ বন্ধে স্বাক্ষরিত সমঝোতা স্মারক কার্যত ভেঙে পড়ার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন বারবার চুক্তি লঙ্ঘন করেছে এবং এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনো বিশ্বাসযোগ্যতা বা মূল্য নেই—এ বিষয়টি আবারও প্রমাণিত হয়েছে।

বিজ্ঞাপন
banner

শনিবার (১৮ জুলাই) রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তাঁর নামে প্রচারিত এক লিখিত বিবৃতিতে এসব মন্তব্য করা হয়। একই বক্তব্যে তিনি বলেন, ‘ধমক, আধিপত্যবাদ ও বর্বরতাই’ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও মতবাদের অবিচ্ছেদ্য অংশ।

বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, যুক্তরাষ্ট্র তার প্রকৃত চেহারা উন্মোচন করেছে। তাদের আচরণে প্রতারণা, অবিশ্বস্ততা, অযৌক্তিকতা ও অসৎ চরিত্র প্রকাশ পেয়েছে। তিনি দাবি করেন, ইরানের জনগণ এবং ‘প্রতিরোধ অক্ষ’ (Resistance Front) যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেবে, যা তারা কখনো ভুলতে পারবে না।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জাতীয় ঐক্য বজায় রাখা। দেশের স্বাধীনতা, মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ এবং রাষ্ট্রের সব স্তরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

একই দিনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই সংকটময় সময়ে বিভেদ এড়িয়ে জাতীয় ঐক্য বজায় রাখাই বিজয়ের প্রধান শর্ত।

প্রতিবেদন অনুযায়ী, গত মাসে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। এর উদ্দেশ্য ছিল চলমান সংঘাত স্থায়ীভাবে বন্ধের পরিবেশ তৈরি করা। তবে পরবর্তীতে উভয় দেশই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে এবং সমঝোতাকে কার্যত অকার্যকর বলে ঘোষণা করে।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ