ভারতে মোদিবিরোধী ‘জেন-জি’ আন্দোলনে বড় অনুপ্রেরণা বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থান: নেহা বোরা

দক্ষিণ এশিয়ায় মুক্তচিন্তা ও গণতন্ত্র রক্ষায় তরুণদের ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) শীর্ষ নেত্রীর।

by ABDUR RAHMAN
ভারতে মোদিবিরোধী ‘জেন-জি’ আন্দোলনে বড় অনুপ্রেরণা বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থান

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

ভারতের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আসা তরুণ প্রজন্মের আন্দোলনে মূল প্রেরণা হিসেবে কাজ করেছে বাংলাদেশের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান। ভারতের প্রভাবশালী ছাত্রনেত্রী ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, ভারতের বর্তমান ‘জেন-জি’ বা নতুন প্রজন্মের গণআন্দোলনের সূচনা মূলত বাংলাদেশকে দেখেই হয়েছে।

বিজ্ঞাপন
banner

গত মঙ্গলবার ও বুধবার (১৪ অক্টোবর) প্রগতিশীল ছাত্রসংগঠন ‘সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’-এর ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল ও সাধারণ সম্মেলন উপলক্ষে পাঠানো একটি ভিডিও বার্তায় এই মন্তব্য করেন তিনি। ছাত্রফ্রন্টের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ওই বার্তায় নেহা বোরা বাংলাদেশের লড়াকু শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গণতন্ত্র, ভোটাধিকার এবং মুক্তচিন্তা ফিরিয়ে আনার যে লড়াই বাংলাদেশ শুরু করেছিল, ভারতে চলমান বিক্ষোভের উদ্দেশ্যও ঠিক একই রকম।

মোদিবিরোধী আন্দোলনের অন্যতম এই মুখ বলেন, বর্তমানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মুক্তচিন্তা ও শিক্ষার পরিবেশ বাধাগ্রস্ত করার যে অপচেষ্টা চলছে, তার সঙ্গে ভারতের শিক্ষাব্যবস্থার রাজনীতিকরণ ও দমনের চরম মিল রয়েছে। ভারতে নিরপেক্ষ নির্বাচন এবং শিক্ষার স্বাধীনতা রক্ষার দাবিতে তরুণদের যে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে, তার সামনের সারিতে থেকেই নেতৃত্ব দিচ্ছেন তিনি। ভিডিও বার্তায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কাজের প্রতি সংহতি প্রকাশ করে এই নেত্রী আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও ভারতের তরুণসমাজ সম্মিলিতভাবে পুরো দক্ষিণ এশিয়ায় একটি সুন্দর ও বৈষম্যহীন ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হবে।

banner

এ জাতীয় আরো সংবাদ