নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করল জামায়াত

সাংগঠনিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার দাবি; গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী ব্যবস্থা, নির্বাচন কমিশনকে জানাবে দল

by ABDUR RAHMAN
গাজী নজরুল ইস্যুতে তদন্ত শেষে সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ার দাবি করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন
banner

বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিষয় নিয়ে সাংগঠনিকভাবে তদন্ত করা হয়। সেই তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকের পর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে প্রকাশিত বিভিন্ন তথ্য পর্যালোচনা করা হয় এবং সাংগঠনিক তদন্তের ফলাফলের ভিত্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এদিকে, দল থেকে বহিষ্কারের বিষয়টি দ্রুত বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছে জামায়াতে ইসলামী।

এর আগে গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে শ্যামনগরে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ