ফিলিস্তিনের প্রতি সমর্থনের জন্য গাজায় সম্মান জানানো হলো মিসরের কোচ হোসাম হাসানকে

বিশ্বকাপে ফিলিস্তিনিদের প্রতি প্রকাশ্য সমর্থনের জন্য গাজার শিল্পীদের ব্যতিক্রমী সম্মাননা; সমুদ্রসৈকতের বালুতে ফুটে উঠল হোসাম হাসানের প্রতিকৃতি।

by ABDUR RAHMAN
ফিলিস্তিনের প্রতি সমর্থনের জন্য গাজায় সম্মান জানানো হলো মিসরের কোচ হোসাম হাসানকে

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

ফিলিস্তিনিদের প্রতি প্রকাশ্য সমর্থন ও সংহতির স্বীকৃতি হিসেবে মিসরের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হোসাম হাসানের প্রতিকৃতি নির্মাণ করেছেন গাজার একদল শিল্পী। সমুদ্রসৈকতের বালুর ওপর তৈরি করা এই শিল্পকর্মের ছবি প্রকাশ করেছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিজ্ঞাপন
banner

শিল্পীদের ভাষ্য, বিশ্বকাপ চলাকালে গাজার মানবিক সংকট নিয়ে হোসাম হাসান যে অবস্থান নিয়েছিলেন, তার প্রতি শ্রদ্ধা জানাতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মতে, এটি শুধু একজন ফুটবল ব্যক্তিত্বকে সম্মান জানানোর প্রয়াস নয়, বরং ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সংহতির প্রতীকও।

সমুদ্রসৈকতের বালুতে নির্মিত প্রতিকৃতিটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই এটিকে শিল্পের মাধ্যমে সংহতি প্রকাশের একটি অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।

বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলো ম্যাচের আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হোসাম হাসান ফুটবলের পাশাপাশি গাজা উপত্যকার মানবিক সংকট নিয়েও বক্তব্য দেন। সে সময় তিনি বলেন, পৃথিবীতে যদি কেউ ফিলিস্তিনিদের কষ্ট অনুভব না করে, তাহলে সে মানুষই নয়—সে আরব, ইউরোপীয় বা আমেরিকান, যেই হোক না কেন।

তার এই বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। গাজার শিল্পীদের মতে, সেই মানবিক অবস্থানের প্রতিই তারা সম্মান প্রদর্শন করেছেন।

সূত্র: আল জাজিরা

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ