রাজধানীতে দুই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, হেফাজতে ১০ বছরের শিশু

কাওলার ভাড়া বাসায় ঘটনা; ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ভুক্তভোগী, তদন্তে দক্ষিণখান থানা পুলিশ

by ABDUR RAHMAN
রাজধানীতে দুই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

রাজধানীর দক্ষিণখান থানার কাওলা এলাকায় দুই বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১০ বছর বয়সী এক শিশুর বিরুদ্ধে। ঘটনার পর ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

সোমবার (৬ জুলাই) দুপুরে কাওলা শেখবাড়ি এলাকার হাজী উদ্দিনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত শিশু একই ভবনের পাশাপাশি বাসায় বসবাস করে।

পরিবারের সদস্যরা জানান, শিশুটির মা গৃহকর্মী হিসেবে কাজ করেন। ঘটনার দিন দুপুরে তিনি মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে কাজে যান। পরে বাসায় ফিরে এসে শিশুটিকে বিছানায় বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

ভুক্তভোগীর মামা জানান, বিষয়টি জানার পর শিশুটির মা তাকে জিজ্ঞাসা করলে সে পাশের বাসার এক শিশুর কথা বলে। পরে পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত শিশুকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, দক্ষিণখান এলাকা থেকে দুই বছরের এক শিশুকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে শিশুটিকে গাইনি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি দক্ষিণখান থানা পুলিশকে জানানো হয়েছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ