বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাঁশখালীতে ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখবে এনসিপি

কোমরসমান পানি পেরিয়ে প্রত্যন্ত এলাকায় পৌঁছে রান্না করা খাবার ও শুকনো খাদ্য বিতরণ; বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সহায়তা অব্যাহত রাখার ঘোষণা।

by ABDUR RAHMAN
বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাঁশখালীতে ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখবে এনসিপি

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর। শুক্রবার (১০ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন বন্যাকবলিত ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গিয়ে প্রায় দুই হাজারের বেশি বানভাসি মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন দলটির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন
banner

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল রান্না করা খাবার এবং শুকনো খাদ্য। কোমরসমান পানি অতিক্রম করে দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণ পৌঁছে দেওয়া হয়।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বাঁশখালীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানীয় জলের সংকট দেখা দেওয়ায় মানবিক দায়িত্ববোধ থেকে দলটির পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন এনসিপি চট্টগ্রাম মহানগরের সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন, যুগ্ম আহ্বায়ক ওসমান গনি, যুগ্ম সদস্যসচিব সাদিয়া আফরিন, আসিফ চৌধুরী, আজগর আলী আশিক, আযাদ চৌধুরী, কোষাধ্যক্ষ এমদাদুল হকসহ অন্যান্য নেতাকর্মী।

ত্রাণ বিতরণ শেষে আরিফ মঈনুদ্দিন বলেন, বাঁশখালীর দুর্গত মানুষের দুর্ভোগ সরেজমিনে না গেলে উপলব্ধি করা কঠিন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোকে এনসিপি তাদের মানবিক দায়িত্ব হিসেবে মনে করে।

তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, সমাজসেবী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে দল-মত নির্বিশেষে বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

এনসিপি চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ