দরিদ্র ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও ভ্যান বিতরণ করলেন আল্লামা মামুনুল হক

বাগেরহাটের মোল্লাহাটে তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও ৫০ জন দরিদ্র মানুষের মাঝে হুইলচেয়ার ও ভ্যান বিতরণ করা হয়েছে।

by Master Fatih
মোল্লাহাটে হুইলচেয়ার ও ভ্যান বিতরণ করছেন আল্লামা মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

বাগেরহাটের মোল্লাহাটে বিশেষ চাহিদাসম্পন্ন ও দরিদ্র মানুষের মাঝে হুইলচেয়ার ও ভ্যান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তাগলীবে দ্বীন ফাউন্ডেশন (টিডিএফ)-এর উদ্যোগে এবং এতিম এন্ড গরিব ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এ সহায়তা বিতরণ করা হয়।

বিজ্ঞাপন
banner

মোল্লাহাট কলেজ মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিস মোল্লাহাট উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক। বিশেষ অতিথি ছিলেন এতিম এন্ড গরিব ট্রাস্ট ফান্ডের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা সালেহ আহমদ হামিদী।

অনুষ্ঠানে মোল্লাহাট, চিতলমারী ও ফকীরহাট উপজেলার ৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির প্রত্যেককে একটি করে হুইলচেয়ার এবং ৫০ জন দরিদ্র মানুষের প্রত্যেককে একটি করে ভ্যান দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, ৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে হুইলচেয়ার দেওয়ার মাধ্যমে তাদের জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় ও সচল করার চেষ্টা করা হয়েছে। একইভাবে ৫০ জন খেটে খাওয়া মানুষকে ভ্যান দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, অনেক দরিদ্র মানুষ ভ্যান চালিয়ে উপার্জন করলেও আয়ের একটি উল্লেখযোগ্য অংশ ভ্যানের মালিককে ভাড়া হিসেবে দিতে হয়। নিজস্ব ভ্যান পাওয়ার ফলে তারা নিজেদের শ্রমের উপার্জনের পুরোটা পরিবারের প্রয়োজন মেটাতে ব্যয় করতে পারবেন। এতে তাদের পরিবারে স্বচ্ছলতা ও জীবনযাত্রায় কিছুটা স্বাচ্ছন্দ্য আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে তাগলীবে দ্বীন ফাউন্ডেশন-টিডিএফের মহাপরিচালক মাওলানা মাসরুরুল হক, মুহাম্মাদ কামাল উদ্দীন, রাহাত খন্দকার, সাদ সাম্মানসহ স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

banner

এ জাতীয় আরো সংবাদ