ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘গরু ভোজ’ কর্মসূচির ঘোষণা

নৈশভোজের সময় গরুর মাংস রান্নাকে কেন্দ্র করে বিতর্কের জেরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষেধাজ্ঞা; প্রতিবাদে ৭০ টাকা রেজিস্ট্রেশন ফিতে গণভোজের ডাক শিক্ষার্থীদের।

by ABDUR RAHMAN
ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘গরু ভোজ’ কর্মসূচির ঘোষণা

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সব ধরনের পশু জবাইয়ের ওপর প্রশাসনের নিষেধাজ্ঞা জারির তীব্র প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে ‘গরু ভোজ’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এতে অংশ নেওয়ার জন্য জনপ্রতি ৭০ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টের মাধ্যমে এই ব্যতিক্রমী কর্মসূচির কথা জানানো হয়। জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এজিএস মাসুদ রানা এবং জবি শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ নিজ নিজ ফেসবুক আইডিতে পোস্টটি শেয়ার করেন এবং অংশগ্রহণের জন্য গুগল ফরমের লিংক প্রকাশ করেন।

এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আজম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জনস্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার অজুহাতে ক্যাম্পাসে পশু জবাইয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এমনকি নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গণবিজ্ঞপ্তি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও জানানো হয়।

মূলত গত সোমবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের আয়োজিত নৈশভোজের সময় গরুর মাংস রান্নাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা ও বিক্ষোভের সৃষ্টি হয়েছিল। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রশাসনের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা আসে, যার প্রতিক্রিয়া হিসেবেই শিক্ষার্থীদের এই গরু ভোজের কর্মসূচি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

banner

এ জাতীয় আরো সংবাদ