খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে বাস্তবায়ন কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত

আগামী ১১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলন ঘিরে মনিটরিং ও প্রচার সেল গঠন; ২৬ অক্টোবর নফল রোজার ডাক

by ABDUR RAHMAN
খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে বাস্তবায়ন কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

ঢাকা: আগামী ১১ ডিসেম্বর (শুক্রবার) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে বাস্তবায়ন কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৪ অক্টোবর) বাদ মাগরিব সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ‘তাগলীবেদীন মারকাজে’ এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

বৈঠকে সম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মনিটরিং সেল ও প্রচার সেল গঠনসহ নানা গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়। পাশাপাশি আগামী ২৬ অক্টোবর (সোমবার) দেশব্যাপী নফল রোজা পালনের বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে সারা দেশে সংগঠনের সকল স্তরের জনশক্তিকে আহ্বান জানানো হয়।

এ ছাড়া সম্মেলন উপলক্ষে সারা দেশের দায়িত্বশীলদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ এবং দাওয়াতি কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামানের সভাপতিত্বে এবং সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হোসাইনের যৌথ পরিচালনায় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হোসাইন লাবীব, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা রুহুল আমীন, অফিস বিভাগের সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ সিরাজ, প্রচার বিভাগের সম্পাদক মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান, প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন ইমাম, আইন বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আমিন, তথ্য ও গবেষণা বিভাগের সম্পাদক মুফতি শহীদুল ইসলামসহ বাস্তবায়ন কমিটির বিভিন্ন সদস্য ও দায়িত্বশীলবৃন্দ।

banner

এ জাতীয় আরো সংবাদ