বিমানবন্দরে প্রটোকল কর্মকর্তা লাঞ্ছনা ও আঘাতের অভিযোগ, ডিবি হেফাজতে জামায়াত নেতা আখতারুজ্জামান

শাহজালাল বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও সরকারি কাজে বাধার মামলায় ক্যান্টনমেন্টের বাসা থেকে ডিবি হেফাজতে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়া সাবেক এমপি

by ABDUR RAHMAN
বিমানবন্দরে প্রটোকল কর্মকর্তা লাঞ্ছনা ও আঘাতের অভিযোগ

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা তৈরি, নিরাপত্তাকর্মীকে প্রহার এবং সরকারি কার্যক্রমে বিঘ্ন ঘটানোর সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট আবাসিক এলাকার নিজস্ব বাসভবন থেকে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির প্রধান মো. শফিকুল ইসলাম।

এর আগে একই দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে মামলাটি করেন। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়া ও হুমকির অভিযোগে করা এই মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। আদালত এরই মধ্যে মামলাটি গ্রহণ করে আগামী ১০ নভেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১ অক্টোবর (বৃহস্পতিবার) মদিনা থেকে জামায়াতে ইসলামীর ৩৪ সদস্যের একটি প্রতিনিধিদল স্বজনসহ বিজি-৩৩৮ ফ্লাইটে ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরে অতিরিক্ত যাত্রীচাপের কারণে লাগেজ ও ট্রলি পেতে দেরি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে পৌঁছালে তার সঙ্গে চরম উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন আখতারুজ্জামান। অভিযোগ রয়েছে, তিনি নির্বাহী পরিচালককে গালাগাল, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দেন। একই সময় তিনি বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর উদ্দেশ্যেও কটু মন্তব্য করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন এগিয়ে এসে নির্বাহী পরিচালককে সরিয়ে নেন। মামলায় আরও উল্লেখ করা হয়, সংরক্ষিত কেপিআই এলাকায় নিয়মবহির্ভূতভাবে আখতারুজ্জামানের সহযোগীরা ভিডিও ধারণ করতে থাকলে কর্তব্যরত নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হন এবং তাকে শারীরিকভাবে আঘাত করেন আখতারুজ্জামান। এছাড়া ট্রলিতে রাখা সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ফেলে দেওয়া এবং বিমানের প্রতিনিধির সঙ্গে হট্টগোল করার অভিযোগও এজাহারে আনা হয়েছে।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বিএনপি থেকে একাধিকবার বহিষ্কৃত হওয়া এই রাজনীতিবীদ ২০২৫ সালের ১৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। মামলার এজাহারভুক্ত অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ