জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পল্টনে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

লিটারপ্রতি ২০ টাকা বাড়ায় কর্মসূচির ডাক দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ

by ABDUR RAHMAN
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পল্টনে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

দেশে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে নামার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর পল্টন মোড় থেকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
banner

বাদ মাগরিব আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ এই কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে সংবাদ ও ছবি সংগ্রহের জন্য গণমাধ্যমের সাংবাদিক ও ক্যামেরাপার্সনদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর কথা জানানো হয়।

নতুন নির্ধারিত দর অনুযায়ী—

ডিজেল: প্রতি লিটার ১৩৫ টাকা (পূর্বমূল্য ১১৫ টাকা)

কেরোসিন: প্রতি লিটার ১৫৫ টাকা (পূর্বমূল্য ১৩৫ টাকা)

পেট্রল: প্রতি লিটার ১৬০ টাকা (পূর্বমূল্য ১৪০ টাকা)

অকটেন: প্রতি লিটার ১৬৫ টাকা (পূর্বমূল্য ১৪৫ টাকা)

উল্লেখ্য, চলতি বছরের গত এপ্রিলে শেষবারের মতো বড় পরিসরে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছিল। ওই সময় লিটারপ্রতি ডিজেল ১৫ টাকা এবং অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা করে বাড়ানো হয়। সরকারের পক্ষ থেকে সদ্য ঘোষিত এই বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

banner

এ জাতীয় আরো সংবাদ