নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
মানবজাতির প্রকৃত কল্যাণ ও পরকালীন মুক্তি নিশ্চিত করতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সিরাত ও আদর্শ অনুসরণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আলেম ও চিন্তাবিদরা। গত রবিবার (১৩ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের বার্মিংহামের ইয়ার্ডলি মুসলিম সেন্টারে আয়োজিত এক বর্ণাঢ্য সিরাতুন্নবী (সা.) সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) বার্মিংহাম ও মিডল্যান্ড শাখার যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সংগঠনের যুক্তরাজ্য শাখার সহসভাপতি ও বার্মিংহাম শাখার সভাপতি ব্যারিস্টার মাওলানা বদরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মিডল্যান্ড শাখার সাধারণ সম্পাদক মাওলানা আহমদ হোসাইন, সহসাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুশফিকুর রহমান মামুন এবং বার্মিংহাম শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা মাহফুজুল ইসলাম চৌধুরী।

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে মহানবীর (সা.) বরকতময় জীবন ও আদর্শের ওপর বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা শেখ নুরে আলম হামিদী।
সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সাবেক সহসভাপতি শায়খ হাফিজ মাওলানা ছালেহ আহমদ, বর্তমান সহসভাপতি শায়খ হাফিজ মাওলানা ইকবাল হোসাইন, শায়খ মাওলানা নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ এবং বার্মিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের দ্বিতীয় সচিব (কনস্যুলার) ও শহীদ ওসমান হাদীর ভাই জনাব ওমর বিন হাদি।
ইংরেজি ভাষায় রাসুল (সা.)-এর জীবনদর্শনের গুরুত্ব তুলে ধরে প্রবন্ধ ও আলোচনা পেশ করেন জামেয়া ইসলামীয়া বার্মিংহামের সিনিয়র মুহাদ্দিস ও ভাইস প্রিন্সিপাল শায়খ মাওলানা ফয়জুল হক আব্দুল আজিজ, ইবনে রুশদ রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা শায়খ ডক্টর সাহরুল হোসাইন এবং বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আবু জহির কবির।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মিডল্যান্ড শাখার সভাপতি হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাছুম, সহসভাপতি মাওলানা ছালেহ আহমদ, বার্মিংহাম শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ শিহাব উদ্দিন, সহসাধারণ সম্পাদক আলহাজ্ব শায়খুল ইসলাম যাকারিয়া, মিডল্যান্ড শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ সৈয়দ নোমান আহমদ, শিক্ষাবিদ মাওলানা আশফাক চৌধুরী, মাওলানা মাহমুদুল হাসান, হাফিজ সাফওয়ান আহমদ ও মাওলানা আবুল কাশেম বিশ্বাসসহ অন্যান্য অনুরাগীবৃন্দ।
সম্মেলনে বক্তারা বলেন, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিশ্বনবী (সা.)-কে মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে ঘোষণা করেছেন। তাঁর বাণী, কর্ম ও সার্বিক জীবনধারা হলো কোরআনের বাস্তব রূপ। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও আন্তর্জাতিক জীবনসহ সর্বক্ষেত্রে মহানবীর (সা.) অনুকরণ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমেই কেবল আল্লাহর সন্তুষ্টি ও দুনিয়া-আখেরাতের সফলতা লাভ করা সম্ভব।

