‘হুথিদের বিজয়’: বন্দরের নিয়ন্ত্রণ হারিয়ে চাপে সৌদি জোট, যুক্তরাষ্ট্রকে ‘অচলাবস্থায়’ ফেলার দাবি তেহরানের

বাব আল-মান্দেব প্রণালির মুখে বিদ্রোহীদের অগ্রযাত্রায় চিন্তিত আন্তর্জাতিক মহল; যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কৌশলগত পরাজয়ের দাবি তেহরানের

by ABDUR RAHMAN
হুথিদের বিজয়

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। তাঁদের এই সামরিক সাফল্য ও ভূরাজনৈতিক অগ্রযাত্রাকে ‘ঐশ্বরিক বিজয়’ অভিহিত করে আইআরজিসি (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস) ও ইরান সরকার হুথি বিদ্রোহীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছে।

বিজ্ঞাপন
banner

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় আইআরজিসির মুখপাত্র সরদার মোহেবি জানান, হুথিদের এই ঐতিহাসিক অগ্রগতি বছরের পর বছর ধরে চলা কঠিন সংগ্রাম ও অটল প্রতিরোধের ফল। তিনি এটিকে এক মহান ‘ঐশ্বরিক বিজয়’ বলে চিহ্নিত করেন।

এদিকে, বন্দরনগরী মোখা দখলের পর হুথিদের অগ্রযাত্রা এখন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘বাব আল-মান্দেব’ প্রণালির প্রবেশদ্বার পর্যন্ত পৌঁছে গেছে। এর ফলে সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের বর্তমান সরকারের ওপর বিশাল মানসিক ও সামরিক চাপ সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সমুদ্রবাণিজ্য ও জাহাজ চলাচলের অন্যতম প্রাণকেন্দ্র এই লোহিত সাগরে হুথিদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা সমীকরণে নতুন শঙ্কা ও উদ্বেগ তৈরি করেছে।

হুথিদের ভূয়সী প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবার বলেন, প্রতিরোধ আন্দোলনগুলোর আত্মবিশ্বাস ও সংকল্পের কারণে আজ যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক সহযোগীরা এক চরম কৌশলগত ও সামরিক অচলাবস্থার মুখে পড়েছে। দীর্ঘদিনের গড়ে ওঠা এই প্রতিরোধ শক্তিই এখন পশ্চিমা জোটের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: আল জাজিরা ও দ্য মিডল ইস্ট আই

banner

এ জাতীয় আরো সংবাদ