‘মনে হচ্ছে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি, এরা আরও খারাপ আচরণ করছে’: সংসদে রুমিন ফারহানা

‘ব্যাংক রেজল্যুশন বিল’-এর আলোচনায় বিএনপির তীব্র সমালোচনা করায় জাতীয় সংসদে তুমুল হট্টগোল; ঋণখেলাপি ইস্যুতে স্বতন্ত্র আইনপ্রণেতার বিস্ফোরক মন্তব্য।

by ABDUR RAHMAN
মনে হচ্ছে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি, এরা আরও খারাপ আচরণ করছে

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’-এর ওপর আলোচনাকালে বিএনপি এবং বর্তমান সরকার দলীয় সংসদ সদস্যদের তীব্র সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে সংসদ কক্ষে চরম অসন্তোষ ও তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে নির্ধারিত সময়ের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

সংসদে বক্তব্য রাখতে গিয়ে রুমিন ফারহানা বলেন, প্রতিটি সরকারের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। অতীতে দেখা গেছে বিএনপি ক্ষমতায় আসা মানেই দেশে তীব্র গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট তৈরি হওয়া। তিনি কটাক্ষ করে বলেন, বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন হবে না কিংবা ৬ লাখ কোটি টাকার বেশি ঋণ খেলাফিতে শীর্ষে পৌঁছাবে না—তা অসম্ভব। বিএনপি মসনদে আসা মানেই ঋণখেলাপিতে দেশের সর্বোচ্চ স্থান দখল করা।

তাঁর এমন বক্তব্য চলাকালে সংসদে উপস্থিত সরকার দলীয় সদস্যরা তীব্র আপত্তি জানান এবং হৈচৈ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডেপুটি স্পিকার কায়সার কামাল সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। এ সময় হট্টগোল দেখে প্রতিক্রিয়া জানিয়ে রুমিন ফারহানা বলেন, “এত অসহিষ্ণু সংসদ! মনে হচ্ছে যেন একবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি। আওয়ামী লীগকে যখন সমালোচনা করতাম তারাও ঠিক একইভাবে হট্টগোল করত। এখন বিএনপির আচরণ একই রকম, বরং এদের আচরণ আরও বেশি খারাপ।”

বিলটির ১৮-এর ‘ক’ ধারা বহাল রাখার প্রতিবাদ জানিয়ে এই স্বতন্ত্র সংসদ সদস্য আরও বলেন, সংসদে উপবিষ্ট অধিকাংশ সদস্যই মূলত ঋণখেলাপি হিসেবে পরিচিত। ভোটের আগে তড়িঘড়ি করে হাইকোর্টে রিট করে ঋণখেলাপির তালিকা থেকে নাম কাটানো এ দেশের পুরোনো সংস্কৃতি। নির্বাচনের সুযোগ নিতেই আইনটিতে এমন ধারা রেখে নিজেদের আড়াল করার চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি কঠোর মন্তব্য করেন।

banner

এ জাতীয় আরো সংবাদ