নেপালে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূতের আমন্ত্রণে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ

দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ়করণ ও নেপালে অবস্থানরত বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়

by ABDUR RAHMAN
নেপালে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূতের আমন্ত্রণে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

নেপালে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূতের আমন্ত্রণে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত এ সাক্ষাতে উভয় পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে নেপালে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ ও স্বার্থ, বাংলাদেশ ও নেপালের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস যুক্তরাজ্যের সহ-সভাপতি মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহ-সভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক সৌহার্দ্য, শুভেচ্ছা ও সদিচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্রসমূহ আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

banner

এ জাতীয় আরো সংবাদ