স্থানীয় নির্বাচন সামনে রেখে কুষ্টিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, অংশগ্রহণ ও মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ে কুষ্টিয়ায় মতবিনিময় সভা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

by Master Fatih
কুষ্টিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক। হুদহুদ নিউজ

আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় নির্ধারণে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখা। রবিবার (৩০ আগস্ট) জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হাকিম। সভা পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাঃ আরিফুজ্জামান।

বিজ্ঞাপন
banner

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। এ ছাড়া জেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফজলুর রহমান বলেন, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য মাঠপর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে। আগামী স্থানীয় নির্বাচনে জনগণের সেবার মাধ্যমে দলের আদর্শ তুলে ধরতে হবে।

সভায় আগামী স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ, সাংগঠনিক প্রস্তুতি এবং মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

banner

এ জাতীয় আরো সংবাদ