মাদক নির্মূলে প্রশাসন ও জনপ্রতিনিধিদের শক্তিশালী ভূমিকা  রাখতে হবে — প্রিন্সিপাল রাকীবুল ইসলাম

মাদক নির্মূলে প্রশাসন ও জনপ্রতিনিধিদের আরও জোরালো ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলাম।

by Master Fatih
মাদকবিরোধী সমাবেশে বক্তব্য রাখছেন প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:
মাদক নির্মূলে প্রশাসন ও জনপ্রতিনিধিদের আরও জোরালো, কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলাম।

শুক্রবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়ন ইমাম পরিষদের উদ্যোগে কুন্দারপাড়া বাসস্ট্যান্ডে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন
banner

সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা মুসলেহুদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি মাসুম বিল্লাহ মাহমুদী।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক এবং গত সংসদ নির্বাচনে রিকশা মার্কার প্রার্থী প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলাম।

মাদকবিরোধী সমাবেশে

বক্তব্যে প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলাম বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের বিস্তার রোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না; অভিভাবক, শিক্ষক, আলেম-ওলামা এবং সমাজের সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, সন্তানদের চলাফেরা, বন্ধুত্ব ও কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। পরিবার থেকেই সন্তানদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে হবে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের আরও জোরালো, কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার কঠোর পদক্ষেপ নিশ্চিত করা জরুরি।

প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলাম বলেন, মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে স্থানীয় পর্যায়ে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন।

সমাবেশের আয়োজন করায় বাঘাব ইউনিয়ন ইমাম পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

banner

এ জাতীয় আরো সংবাদ