সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি ও শৃঙ্খলাভঙ্গ নিয়ে স্পিকারের কঠোর অবস্থান

অধিবেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ; ছোট দলে আলোচনা ও অনুপস্থিতি নিয়ে অসন্তোষ

by ABDUR RAHMAN
সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি ও শৃঙ্খলাভঙ্গ নিয়ে স্পিকারের কঠোর অবস্থান

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতি এবং অধিবেশন কক্ষের ভেতরে ছোট ছোট দলে আলোচনা বা শৃঙ্খলাভঙ্গের ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বিজ্ঞাপন
banner

তিনি স্পষ্টভাবে জানান, রাষ্ট্রীয় যেকোনো কাজের চেয়ে সংসদ অধিবেশনই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এবং এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার শুরুতে বিষয়টি উঠে আসে। বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান মন্ত্রীদের অনুপস্থিতি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের অনুপস্থিত থাকার বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, অনেক সময় সংসদে গুরুত্বপূর্ণ আলোচনা চললেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিনিধি উপস্থিত থাকেন না, যা সংসদের কার্যকারিতাকে ক্ষতিগ্রস্ত করে।

এর জবাবে স্পিকার বলেন, সংসদ সদস্যদের বক্তব্য সংশ্লিষ্ট মন্ত্রীদের অবশ্যই মনোযোগ দিয়ে শোনা উচিত এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া উচিত।

তিনি চিফ হুইপকে উদ্দেশ করে বলেন, মন্ত্রীদের নিয়মিতভাবে সংসদে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে।

এদিন স্পিকার আরও জানান, অধিবেশন চলাকালে অনেক সময় সংসদ কক্ষের ভেতরে কয়েকজন সদস্য একসঙ্গে ছোট ছোট দলে আলোচনা করেন, যা সংসদের শৃঙ্খলা ও পরিবেশের জন্য অনুচিত।

তিনি বলেন, “আপনারা সংসদের ভেতরে গ্রুপ আলোচনা করবেন না। নিজের আসনে বসে অধিবেশন মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন।”

বিরোধীদলীয় নেতা সংসদকে আরও কার্যকর ও প্রাণবন্ত করার আহ্বান জানিয়ে বলেন, মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করা এবং সংসদীয় শৃঙ্খলা বজায় রাখা জরুরি।

জবাবে স্পিকার পুনরায় বলেন, সংসদের কার্যক্রমই রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ জায়গা, তাই এখানে উপস্থিতি ও মনোযোগ সর্বোচ্চ হওয়া উচিত।

তিনি অধিবেশন শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন এবং নিয়ম ভঙ্গের প্রবণতা বন্ধের আহ্বান জানান।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ